ঢাকা ১০:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ১ কার্তিক ১৪৩৩

নকলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

  • প্রকাশের তারিখ: 16/10/2026, 07:48 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 4
নকলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ

শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নকলা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নকলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ খুরশেদুর রহমান।

এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান আনিস ও হুমায়ুন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর হাসানসহ অন্যান্য নেতারা।

বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদ্‌যাপনের লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নকলা পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 16/10/2026, 08:49 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।