ঢাকা ০৭:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৪ কার্তিক ১৪৩৩

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইশরাক

  • প্রকাশের তারিখ: 19/10/2026, 04:18 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 20
মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইশরাক

মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তিনি ঢাকা-৬ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। প্রধানমন্ত্রী তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি সেই দায়িত্ব পালন করে আসছিলেন।

সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন ধরে দেশি-বিদেশি গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

ইশরাক হোসেন জানান, তিনি প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছেন। প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের সেই সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবারের আলোচনায় তিনি নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানান।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তার কারণে যেন প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড কোনোভাবেই ম্লান না হয়, সে বিষয়টিও তিনি বিবেচনায় নিয়েছেন।

এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান ইশরাক হোসেন। এর আগের রাত থেকেই তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

 

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 19/10/2026, 07:26 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।