ঢাকা ০২:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২৩ কার্তিক ১৪৩৩

বনানী আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বরের কুচকাওয়াজ, অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের তারিখ: 07/11/2026, 01:54 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
বনানী আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বরের কুচকাওয়াজ, অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য। তাদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সেনাপ্রধান, বিমানবাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ আয়োজনকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য পেয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 07/11/2026, 02:06 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।