ঢাকা ০২:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২৩ কার্তিক ১৪৩৩

ঝিনাইগাতীতে ‘প্রশাখা’র উদ্যোগে মশা নিধন ও জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

  • প্রকাশের তারিখ: 07/11/2026, 02:04 PM | ফটো কার্ড
  • মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 23
ঝিনাইগাতীতে ‘প্রশাখা’র উদ্যোগে মশা নিধন ও জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

সামাজিক দায়বদ্ধতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রশাখা’র উদ্যোগে মশা নিধন ও জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

কর্মসূচির মাধ্যমে মশার উপদ্রব কমানো, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মশা নিধন ও জনস্বাস্থ্য সুরক্ষার এ কার্যক্রম একটি ব্যাপক ও চলমান প্রক্রিয়া। শুধু একটি সংগঠন কিংবা কয়েকজন মানুষের পক্ষে এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ড্রেন ও নালা পরিষ্কার রাখা, পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানানো হয়।

‘প্রশাখা পরিবার’ মনে করে, সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমেই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

উল্লেখ্য, নবনির্বাচিত কার্যকরী পর্ষদের আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি হিসেবে এ আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 07/11/2026, 02:11 PM
ম
মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।