স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন—সাফল্য আসবেই’ স্লোগানকে সামনে রেখে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘নিজের বলার মতো একটি গল্প’ ফাউন্ডেশনের জেলা পর্যায়ের অফলাইন মিটআপ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শহরের ডিসি লেকে ফাউন্ডেশনের শেরপুর জেলা টিমের উদ্যোগে এ মিটআপের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের নবীন, প্রবীণ ও তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কমিউনিটি ভলান্টিয়ার মো. জাহিদ হাসান। এতে উপস্থিত ছিলেন শেরপুর জেলা অ্যাম্বাসেডর মো. সাদিক মিয়া।
মিটআপে শেরপুরের উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক পরিচিতি, যোগাযোগ বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলার উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগে কাজ করে শেরপুরকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার শুরুর গল্প, পথচলার অভিজ্ঞতা, সাফল্য ও নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে নতুন উদ্যোগ, ব্যবসায়িক সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তাঁরা।
আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর নারী ও পুরুষদের অংশগ্রহণে বালিশ খেলা এবং চোখ বেঁধে হাঁড়িভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় ফাউন্ডেশনের সদস্য রোমেল খান, মিজানুর রহমান মিলন, রুবিনা আক্তার, রুমানা ইসলাম, সামিনা খাতুন, সুজিনা রেজা, নিবিড় চক্রবর্তী, সুলতানা রাজিয়া, শিহাব আহমেদ, তানভীর আহমেদ, হাবিবুর রহমান, শাহরিয়ার শুয়াইব, আশিকুর রহমান, সালমা শেরপুর, আমেনা খাতুন, আল আমিন, তাহমিনা আক্তার, সাজু আহমেদ, মো. উজ্জ্বল ইসলাম, খোকন আহমেদ, সোহানা আক্তার, সাফফাত ইসলাম, কামরুজ্জামান, জীবন নাহার, আশাদুল্লাহ রোহানী ও জান্নাতুল আক্তারসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময়, উদ্যোক্তাদের মধ্যে সম্প্রীতি ও আনন্দঘন নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী মিটআপের সমাপ্তি ঘটে।