ঢাকা ১২:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২২ কার্তিক ১৪৩৩

জামালপুরে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, প্রাণ বাঁচাতে ডাবগাছে যুবক—সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার

  • প্রকাশের তারিখ: 06/11/2026, 11:13 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 27
জামালপুরে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া, প্রাণ বাঁচাতে ডাবগাছে যুবক—সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার

জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে তাকে গাছ থেকে নিচে নামিয়ে আনা হয়। তবে স্থানীয়দের দাবি অনুযায়ী, গাছে ওঠার পর থেকে নামানো পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ওই যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা তাকে ধাওয়া করেন। এ সময় তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি ডাবগাছে উঠে পড়েন তিনি। পরে দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও তাকে গাছ থেকে নামানো সম্ভব হয়নি।

এদিকে, রাত ১০টার দিকে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামানোর চেষ্টা শুরু করেন। বিভিন্ন কৌশলে তাকে নামানোর চেষ্টা করা হয়। এমনকি বুঝিয়ে এবং টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাকে নামানো সম্ভব হয়নি।

অবশেষে রাত সাড়ে ১২টার দিকে দীর্ঘ প্রচেষ্টার পর ওই যুবককে ডাবগাছ থেকে নিচে নামিয়ে আনা হয়।

তবে ওই যুবকের পরিচয় এবং তার বিরুদ্ধে ওঠা চুরির চেষ্টার অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 06/11/2026, 12:06 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।