ঢাকা ০৪:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২১ কার্তিক ১৪৩৩

শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজিচালক গ্রেপ্তার, জব্দ নম্বরপ্লেটবিহীন গাড়ি

  • প্রকাশের তারিখ: 05/11/2026, 12:17 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 5
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজিচালক গ্রেপ্তার, জব্দ নম্বরপ্লেটবিহীন গাড়ি

শেরপুরে বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি বাজাজ সিএনজি জব্দ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার আমতলা বাজারসংলগ্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুসুমহাটি বাজার থেকে জামালপুরগামী একটি সন্দেহভাজন সিএনজি চেকপোস্টের সামনে পৌঁছালে চালক পালানোর চেষ্টা করেন। পরে আভিযানিক দলের সদস্যরা তাঁকে আটক করেন।

পরবর্তী সময়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশি করা হয়। এ সময় চালকের দেখানো মতে, গাড়ির ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন বাজাজ সিএনজিটি জব্দ করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দেলোয়ার দীর্ঘদিন ধরে শেরপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে সিএনজিযোগে জামালপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার দেলোয়ার হোসেনকে উদ্ধার করা মদ ও জব্দ করা সিএনজিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 05/11/2026, 12:46 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।