ঢাকা ১২:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২২ কার্তিক ১৪৩৩

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধন

  • প্রকাশের তারিখ: 05/11/2026, 11:27 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 22
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২-এর উদ্বোধন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন।

এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্‌ ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সুধীজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুসরণ করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২)’ সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণের পথ আরও সুগম হবে। এর মধ্য দিয়ে একটি সুস্থ, সক্ষম ও সম্ভাবনাময় প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 05/11/2026, 11:41 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।