ঢাকা ১২:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২২ কার্তিক ১৪৩৩

মানবিক সহায়তায় অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসক, শেরপুর

  • প্রকাশের তারিখ: 05/11/2026, 08:31 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 26
মানবিক সহায়তায় অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসক, শেরপুর

মানবিক উদ্যোগে অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। শিশু জান্নাত ও তার পরিবারের দুর্দশার কথা শুনে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরিবারের আবাসন সংকট সমাধানে ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ সকালে শিশু জান্নাত তার মায়ের সঙ্গে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় বসে ছিল। এ সময় জেলা প্রশাসক তাদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির পরিবারের অসহায়ত্বের বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন।

জানা যায়, শিশুটি খুব সকালে না খেয়েই বাড়ি থেকে বের হয়েছিল। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক শিশুটিকে খাবার কিনে দেন এবং তার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেন। পাশাপাশি পরিবারের আবাসন সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিক সহমর্মিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের একটি দৃষ্টান্ত। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণে জেলা প্রশাসন, শেরপুর কাজ করে যাচ্ছে।

মানবিকতা ও জনসেবার এ উদ্যোগে শিশু জান্নাত ও তার পরিবারের মুখে নতুন আশার আলো ফুটেছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 05/11/2026, 09:12 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।