ঢাকা ১১:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২২ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

  • প্রকাশের তারিখ: 06/11/2026, 10:06 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 31
ময়মনসিংহে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

ময়মনসিংহে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কনস্টেবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।

র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর পুলিশ সুপার সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তাঁদের দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

এ ছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম (মটরযান শাখা) এবং এসআই মো. আক্কাছ আলী, আরও-১, ময়মনসিংহ।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 06/11/2026, 10:28 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।