ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া রয়েছে। সদর ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট হাসপাতালে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, সম্পূর্ণভাবে ধোঁয়া নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কারণ খতিয়ে দেখা হবে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক
- প্রকাশের তারিখ: 14/09/2026, 09:09 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 29
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 03/10/2026, 03:15 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ