ঢাকা ০৯:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

  • প্রকাশের তারিখ: 28/09/2026, 02:03 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 32
শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর জেলা পুলিশে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।
কর্মশালার শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে শেরপুর জেলা ও জেলা পুলিশের ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। এতে জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন ইউনিটের কার্যক্রম, জনবল কাঠামো, দায়িত্ব ও কর্তব্যসহ সামগ্রিক কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।
পরে পুলিশ সুপার প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় ও আলোচনা করেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, মাঠপর্যায়ের পুলিশিং কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করেন।
এ ছাড়া তিনি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক বিভিন্ন বিষয় তুলে ধরে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কর্মশালায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারসহ ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 01/10/2026, 04:42 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।