১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার, টহল ও জরুরি সেবায় বাড়বে গতি

ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার, টহল ও জরুরি সেবায় বাড়বে গতি

শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের টহল ও জরুরি সেবার কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে ঝিনাইগাতী থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মেজবাউল হক বাবু শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেন।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের উদ্যোগে এবং ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ঝিনাইগাতী থানার ব্যবহারের জন্য পিকআপ ভ্যানটি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই পিকআপ ভ্যান যুক্ত হওয়ায় থানা পুলিশের টহল কার্যক্রম, অপরাধ দমন, উদ্ধার অভিযান এবং জরুরি সেবা প্রদানের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে দুর্গম সীমান্তবর্তী এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে থানার বিদ্যমান দুটি যানবাহনের পাশাপাশি নতুন এ পিকআপ ভ্যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের বাবা, প্রয়াত সংসদ সদস্য জননেতা ডা. সেরাজুল হকের স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।