ঢাকা ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৭ কার্তিক ১৪৩৩

বাজিতখিলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন সাংবাদিক বুলবুল আহমেদ

  • প্রকাশের তারিখ: 31/10/2026, 11:09 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 26
বাজিতখিলায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন সাংবাদিক বুলবুল আহমেদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ৩ নম্বর বাজিতখিলা ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। নির্বাচনী আমেজের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. বুলবুল আহমেদ।

এ উপলক্ষে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরতে এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে তাঁর নেতৃত্বে একটি মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি বাজিতখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজিতখিলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে স্বাগত জানান।

মিছিল ও কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন ভোটার ও সমর্থক জানান, তাঁরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুলবুল আহমেদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাঁদের ভাষ্য, ইউনিয়নের উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশায় তরুণ প্রজন্মের অনেকেই তাঁর প্রতি সমর্থন জানাচ্ছেন।

মিছিল শেষে সাংবাদিক মো. বুলবুল আহমেদ বলেন, “বাজিতখিলা ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মহামূল্যবান দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বাজিতখিলা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আলোচনা বাড়ছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 01/11/2026, 11:59 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।