ঢাকা ১২:০১ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৭ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুমুক্ত শেরপুর গড়তে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি

  • প্রকাশের তারিখ: 31/10/2026, 12:38 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 37
ডেঙ্গুমুক্ত শেরপুর গড়তে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শেরপুর পৌরসভার উদ্যোগে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হচ্ছে। মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জমে থাকা পানি ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌর কর্তৃপক্ষের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ বিষয়ে পৌরসভার আহ্বান—নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখুন। কোথাও পানি জমতে দেবেন না। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলুন পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শেরপুর পৌরসভা।

বাস্তবায়নে: শেরপুর পৌরসভা, শেরপুর।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 01/11/2026, 12:41 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।