ঢাকা ১২:০০ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৭ কার্তিক ১৪৩৩

শেরপুরে কাঁচাবাজারের ইজারা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

  • প্রকাশের তারিখ: 31/10/2026, 11:18 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
শেরপুরে কাঁচাবাজারের ইজারা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

শেরপুর সদর উপজেলায় কাঁচাবাজারের ইজারার টাকা আদায় ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার ব্যাঙের মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার কাঁচাবাজারের ইজারার টাকা আদায় ও বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে দুই গ্রামের লোকজন মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের ফলে শেরপুর-জামালপুর সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 01/11/2026, 03:35 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।