ঢাকা ০২:১২ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৮ কার্তিক ১৪৩৩

শেরপুর জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নতুন কমিটি গঠন

  • প্রকাশের তারিখ: 31/10/2026, 01:38 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 28
শেরপুর জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নতুন কমিটি গঠন

শেরপুর জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে শেরপুর জেলা প্রেসক্লাবের নিউ মার্কেট কার্যালয়ে আয়োজিত সমিতির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

সমিতির আহ্বায়ক মোঃ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় কায়সার আহমেদ (ফারুক) কে সভাপতি, মোঃ মনিরুজ্জামান (রিপন) কে কার্যকরী সভাপতি এবং মোঃ আবুল কালাম আজাদ (শিপন) কে সিনিয়র সহসভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ রউফ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান (লাভলু) এবং কোষাধ্যক্ষ মোঃ গোলাম মেহেদী সোহাগ।

উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত শেরপুর জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 01/11/2026, 03:31 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।