ঢাকা ১১:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৭ কার্তিক ১৪৩৩

ভালুকায় সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষি হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন, খুনির ফাঁসির দাবি

  • প্রকাশের তারিখ: 01/11/2026, 10:40 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 24
ভালুকায় সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষি হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন, খুনির ফাঁসির দাবি

 

ময়মনসিংহের ভালুকায় সেলুন ব্যবসায়ী শ্রী রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেলুন শ্রমিক ফাউন্ডেশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলা-ইউনিয়ন শাখার নেতাকর্মী এবং সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষি হত্যাকাণ্ড অত্যন্ত নিন্দনীয় ও মর্মান্তিক। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হত্যায় অভিযুক্ত সাদ্দাম হোসেনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তাঁরা।

মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. দুলাল উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. দুলাল উদ্দিন ছাড়াও ঝিনাইগাতী থানা শাখার সভাপতি মো. লিটন বেপারী ও সাধারণ সম্পাদক শ্রী পলাশ চন্দ্র শীল, নালিতাবাড়ী থানা শাখার সভাপতি মনিন্দ্র ঋষি ও সাধারণ সম্পাদক পরেশ ঋষি, শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন শাখার সভাপতি সুনিল রবিদাস ও সাধারণ সম্পাদক সামলাল রবিদাস এবং ভাতশালা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী সুজন চন্দ্র ঋষি ও সাধারণ সম্পাদক শ্রী সুবাশ চন্দ্র ঋষি উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।” ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিহত রবীন্দ্র ঋষির পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 01/11/2026, 10:54 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।