১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের

মাদকের ভয়াবহ বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন।

শুক্রবার (২৬ জুন) শেরপুর পৌরসভার বাগবাড়ি জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, “মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের সঙ্গে জড়িতরা আমাদেরই ভাই, সন্তান কিংবা স্বজন। তাই তাদের ঘৃণা নয়, সচেতনতা সৃষ্টি, প্রয়োজনীয় পরামর্শ, পুনর্বাসন (রিহ্যাব), ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করা এবং প্রয়োজন হলে আইনের আওতায় এনে সমাজকে রক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শেরপুর জেলাকে একটি মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

এ সময় বাগবাড়ি, দূর্গানারায়ণপুর, নারায়ণপুর ও শেখহাটি মহল্লার মুসল্লিরা উপস্থিত ছিলেন।