ঢাকা ০৭:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ৫ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৮ সমঝোতা স্মারক সইয়ের প্রত্যাশা, নিশ্চিত অন্তত ৪টি

  • প্রকাশের তারিখ: 20/10/2026, 06:13 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 26
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৮ সমঝোতা স্মারক সইয়ের প্রত্যাশা, নিশ্চিত অন্তত ৪টি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ। এর মধ্যে অন্তত চারটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে আশাবাদী সরকার।

মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বাংলাদেশ ও জাপানের মধ্যে আটটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে প্রস্তুতি চলছে। এর মধ্যে অন্তত চারটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক শহীদুল করিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর জাপান সফর করবেন। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 20/10/2026, 07:25 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।