শেরপুর: স্কাউটিংয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মনির্ভরশীলতা ও স্বেচ্ছাসেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে "ডে-ক্যাম্প, দীক্ষা অনুষ্ঠান ও ক্যাম্প ফায়ার-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক, শেরপুর ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শেরপুর; অধ্যক্ষ জি. এম. রেজাউল করিম খান, কমিশনার, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার এবং অধ্যক্ষ, শেরপুর সরকারি মহিলা কলেজ; প্রকৌশলী মো. মাঈন উদ্দিন আহমেদ, জিএম, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি; জনাব কাকন রেজা, সভাপতি, শেরপুর প্রেসক্লাব; জনাব মোহাম্মদ নাজমুল হাসান (সিএমওএল), সম্পাদক, বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার; এবং প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, অধ্যক্ষ, শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও গ্রুপ সভাপতি, শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ।
দীক্ষা অনুষ্ঠান, ডে-ক্যাম্প এবং ক্যাম্প ফায়ারের মাধ্যমে নবীন রোভারদের স্কাউটিংয়ের আদর্শে দীক্ষিত করা হয়। পাশাপাশি নেতৃত্বের বিকাশ, দলগত কর্মস্পৃহা, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা ও সমাজসেবার চেতনায় উদ্বুদ্ধ করতে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক, অতিথিবৃন্দ, স্কাউট লিডার, রোভার সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ডে-ক্যাম্প, দীক্ষা অনুষ্ঠান ও ক্যাম্প ফায়ার-২০২৬ অনুষ্ঠিত