ঢাকা ০২:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

এসএসসিতে চার বিষয়ে ফেল, নকলায় শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশের তারিখ: 11/08/2026, 07:03 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 107
এসএসসিতে চার বিষয়ে ফেল, নকলায় শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুরের নকলা উপজেলায় এসএসসি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হওয়ার পর দিয়ামনি অন্তি (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
দিয়ামনি অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিল। তার বাবা দুলাল মিয়া চরবাছুর আলগী গ্রামের একজন কৃষক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর চার বিষয়ে অকৃতকার্য হওয়ায় অন্তি সারাদিন মন খারাপ করে নিজ ঘরে ছিল। গভীর রাতে পরিবারের সদস্যদের অজান্তে সে আত্মহত্যা করে। পরে ভোররাতের দিকে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।
তিন কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ দিয়ামনি অন্তিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 05/10/2026, 10:32 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।