ঢাকা ০৭:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন

  • প্রকাশের তারিখ: 01/10/2026, 11:53 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 26
শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন

শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং’ প্রশিক্ষণের ৮ম ব্যাচ এবং ‘এআই’ প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে শহরের নাগপাড়ায় অবস্থিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেরপুর জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশিদ, ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের কো-অর্ডিনেটর রাকিবুল হাসান রাসেল, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. শাহরিয়ার, সিফাতুজ্জামান সিফাত এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং বিষয়ে ৭৫ জনকে তিন মাস মেয়াদি এবং এআই প্রকল্পের আওতায় ২৫ জনকে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 11/10/2026, 07:47 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।