শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শালচূড়া উচ্চ বিদ্যালয়ে নতুন তিনতলা একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শালচূড়া উচ্চ বিদ্যালয়ে তিনতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের সংকট অনেকটাই কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শালচূড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- প্রকাশের তারিখ: 30/09/2026, 11:02 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 19
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 11/10/2026, 07:47 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ