ঢাকা ০৬:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ২০ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 03/11/2026, 03:51 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 30
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে গৃহীতব্য কর্মসূচি, প্রয়োজনীয় প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরতে এবং নির্ধারিত কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 04/11/2026, 06:28 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।