শেরপুর সদর উপজেলায় বক শিকারের অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা সদরের আলীনাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বক শিকারের অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বক শিকারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্যপ্রাণী শিকার ও নিধন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।