ঢাকা ১২:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৯ কার্তিক ১৪৩৩

শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান, ৫ যানবাহনের চালককে জরিমানা

  • প্রকাশের তারিখ: 02/11/2026, 11:14 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 23
শেরপুরে শব্দদূষণবিরোধী অভিযান, ৫ যানবাহনের চালককে জরিমানা

শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি যানবাহনের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর ২০২৬) শেরপুর সদর উপজেলার গৌরীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

এ সময় প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস।

অভিযানে পাঁচটি যানবাহনের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 02/11/2026, 11:58 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।