০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৯ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন, নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ (তেপান্তর)-এ অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএইচএফপিও, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সরকারি নাজমুল স্মৃতি কলেজের প্রতিনিধি, নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ, উপজেলা প্রকৌশলী, উপজেলা পিআইও, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং সুধীজন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগব্যবস্থা, সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, মাদক নিয়ন্ত্রণ, পর্যটকদের নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত সকলের মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন জেলা প্রশাসক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলোর বাস্তবসম্মত ও দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।