করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা শহরের ডিসি উদ্যানে সমবায় পণ্য মেলার উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
এ সময় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সমবায়ীদের উৎপাদিত পণ্য ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জেলা সমবায় বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।