১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অপপ্রচার প্রতিরোধে শেরপুরে আলোচনা সভা

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অপপ্রচার প্রতিরোধে শেরপুরে আলোচনা সভা
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation), গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিক, সুধীসমাজ ও কন্টেন্ট ক্রিয়েটরদের অংশগ্রহণে শেরপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আব্দুল আউয়াল, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির আব্দুল বাতেন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি ভুল বা যাচাইবিহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করা, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক বিষয়গুলো তুলে ধরতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
আলোচনা সভায় সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বোত্তম ব্যবহার, জনকল্যাণমূলক ও ইতিবাচক বিষয়বস্তু প্রচার, স্পর্শকাতর তথ্য যাচাই ছাড়া প্রচার না করা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, ব্যক্তিগত আক্রমণ পরিহার এবং সামাজিক শৃঙ্খলা ও মানবিক মর্যাদা সমুন্নত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসন, জনসচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে দায়িত্বশীল তথ্য প্রচারে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাইবার বুলিং প্রতিরোধ, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে পরিবার, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয়।
সভায় অংশগ্রহণকারীরা একটি সচেতন, ইতিবাচক, দায়িত্বশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।