শেরপুরে আগস্ট ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ।
এ ছাড়া সভায় শেরপুরের পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় শেরপুর জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
এ সময় জেলার উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
জেলার টেকসই, সমন্বিত ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সভায় জানানো হয়।
আগস্ট ২০২৬ মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- প্রকাশের তারিখ: 16/08/2026, 04:52 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 115
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 13/10/2026, 01:02 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ