চেল্লাখালি নদীর মোহনা পরিদর্শনে জেলা প্রশাসক, ভাঙন রোধে বাঁধ ও জিও ব্যাগ স্থাপনের নির্দেশ
৯ জুলাই ২০২৬ তারিখে শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গুল্লারপাড়া এলাকার চেল্লাখালি নদীর মোহনা অংশ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন, নদীর পানির প্রবাহ বিপদসীমার অনেক ওপরে রয়েছে। এ পরিস্থিতিতে তিনি তাৎক্ষণিকভাবে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।
সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয়, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষাপটে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নির্দেশ দেন, পানি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে সম্ভাব্য নদীভাঙন ও প্লাবনের ঝুঁকি থেকে সড়ক রক্ষায় প্রয়োজনীয় স্থানে বাঁধ নির্মাণ এবং জিও ব্যাগ স্থাপনের উদ্যোগ যেন গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী (অ.দা.), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী।
উল্লেখ্য, বর্তমানে চেল্লাখালি নদীর পানিপ্রবাহ স্বাভাবিক অবস্থায় রয়েছে।
চেল্লাখালি নদীর মোহনা পরিদর্শনে জেলা প্রশাসক, ভাঙন রোধে বাঁধ ও জিও ব্যাগ স্থাপনের নির্দেশ
- প্রকাশের তারিখ: 10/07/2026, 12:41 AM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 128
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 13/10/2026, 02:25 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ