ঢাকা ০২:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ২১৬ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

  • প্রকাশের তারিখ: 07/10/2026, 11:29 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 31
জামালপুরে ২১৬ দিন পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ ২১৬ দিন বন্ধ থাকার পর জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ শুরুর ১৮ দিন পর আজ ভোররাতে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম চালু হয়।

কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। দীর্ঘ অপেক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানায় গ্যাস সরবরাহ শুরু করে। এরপর প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে আজ ভোররাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।

দীর্ঘদিন পর কারখানায় উৎপাদন শুরু হওয়ায় সংশ্লিষ্ট জেলাগুলোতে ইউরিয়া সারের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি কৃষকদের চাহিদা পূরণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 01:03 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।