ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

ঝিনাইগাতীতে পাহাড়ি কৃষকদের মাঝে জেলা পরিষদের জগ লাইট বিতরণ

  • প্রকাশের তারিখ: 03/09/2026, 02:03 AM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 94
ঝিনাইগাতীতে পাহাড়ি কৃষকদের মাঝে জেলা পরিষদের জগ লাইট বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি এলাকার কৃষকদের বন্যহাতির আক্রমণ থেকে ফসল ও বসতবাড়ি রক্ষায় জগ লাইট বিতরণ করেছে জেলা পরিষদ।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা পরিষদের উদ্যোগে পাহাড়ি এলাকার কৃষকদের হাতে জগ লাইট তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ (পলাশ)।
এ সময় তিনি বলেন, বন্যহাতির উপদ্রবে পাহাড়ি কৃষকরা দীর্ঘদিন ধরে ফসল ও বসতবাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন। তাদের ফসল ও জানমাল রক্ষায় সহযোগিতা অব্যাহত থাকবে।
জগ লাইট পেয়ে কৃষকরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, রাতে এসব লাইট বন্যহাতির গতিবিধি শনাক্ত ও আগাম সতর্ক হতে সহায়ক হবে।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 01:34 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।