কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতে ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী থেকে যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাতীয় পর্যায়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষক কার্ডের আওতাভুক্ত কৃষকদের হাতে কৃষি উপকরণ ও বিভিন্ন ধরনের সরকারি সহায়তা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে কৃষকদের সরকারি কৃষিসেবা, প্রণোদনা ও কৃষি সহায়তার আওতায় আনার কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নকলায় ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ
- প্রকাশের তারিখ: 01/10/2026, 10:24 PM | ফটো কার্ড
- নিজস্ব প্রতিনিধি
- সংবাদটি দেখেছেন: 22
- আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
- সর্বশেষ আপডেট: 14/10/2026, 03:12 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়
প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।
সর্বশেষ সংবাদ