ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

নকলায় সারের বাজার মনিটরিং, আতঙ্কিত না হওয়ার আহ্বান কৃষি বিভাগের

  • প্রকাশের তারিখ: 08/09/2026, 10:44 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 119
নকলায় সারের বাজার মনিটরিং, আতঙ্কিত না হওয়ার আহ্বান কৃষি বিভাগের

শেরপুরের নকলা উপজেলায় সারের বাজার মনিটরিং করেছেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক (খামারবাড়ি) কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সার ব্যবস্থাপনা ও কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন সার ডিলারের বিক্রয় কার্যক্রম ও সার বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি এবং কৃষকদের যথাযথভাবে বিক্রয় রশিদ দেওয়ার বিষয়ে ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কৃষকদের উদ্দেশে কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন বলেন, চলতি মাসে নকলা উপজেলায় সারের বরাদ্দে কোনো ঘাটতি নেই। তাই সার নিয়ে কৃষকদের হতাশ বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সার ব্যবস্থাপনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার পাশাপাশি ধৈর্যশীল থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কৃষকদের প্রয়োজন অনুযায়ী সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে কৃষি বিভাগ নিয়মিতভাবে বাজার পরিস্থিতি ও ডিলারদের কার্যক্রম মনিটরিং করছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 02:08 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।