০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

পরশুরামে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরশুরামে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেনীর পরশুরামে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা, দায়িত্বশীল রাজনীতি এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে পরশুরাম সরকারি কলেজ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), পরশুরাম, ফেনীর আয়োজনে এবং UK International Development-এর সহযোগিতায় MIPS (Multi-stakeholder Initiative for Peace and Stability) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজির অ্যাম্বাসেডর ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব।

পিএফজির কো-অর্ডিনেটর এম. এ. হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।

এ সময় আরও বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, জামায়াতে ইসলামীর পৌর আমির মো. মোস্তফা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন মজুমদার, এনসিপির ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ রাব্বি, পরশুরাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, নারী উদ্যোক্তা রোশনা আক্তার রুমি এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের মুনতাসীর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, একটি উন্নত, সহনশীল ও সুশাসিত সমাজ গঠনে দায়িত্বশীল রাজনীতি এবং নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তারা সংঘাতমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শন, দায়িত্বশীল বক্তব্য প্রদান, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, পারস্পরিক সহমর্মিতা ও উদারতার চর্চা, গুজব প্রতিরোধ, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার হার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া কমিউনিটি পর্যায়ে নিয়মিত সংলাপ, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।