০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

মানবিক উদ্যোগে শেরপুর জেলা কারাগারের বন্দিদের বিনোদন ও দক্ষতা উন্নয়নে সামগ্রী প্রদান

মানবিক উদ্যোগে শেরপুর জেলা কারাগারের বন্দিদের বিনোদন ও দক্ষতা উন্নয়নে সামগ্রী প্রদান

শেরপুর জেলা কারাগারের বন্দিদের সুস্থ মানসিক বিকাশ, চিত্তবিনোদন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করেছে জেলা প্রশাসন।
রোববার (১২ জুলাই) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সমাজসেবা অধিদপ্তর, শেরপুরের সহযোগিতায় জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে কারাগারের বন্দিদের জন্য এসব সামগ্রী প্রদান করা হয়।
বন্দিদের বিনোদন ও সুস্থ মানসিক বিকাশের লক্ষ্যে একটি হারমোনিয়াম ও দুটি তবলা প্রদান করা হয়। পাশাপাশি মহিলা বন্দিদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সক্ষমতা অর্জন এবং সমাজে পুনর্বাসনে সহায়তার জন্য একটি সেলাই মেশিন দেওয়া হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের উপস্থিতিতে সামগ্রীগুলো আনুষ্ঠানিকভাবে শেরপুর জেলা কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
মানবিক মূল্যবোধ, বন্দিদের পুনর্বাসন এবং সংশোধনমূলক কারা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের উদ্যোগ অব্যাহত রয়েছে।