ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়ায় প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানকে শেরপুর জেলা রোভারের সংবর্ধনা

  • প্রকাশের তারিখ: 03/08/2026, 06:58 AM | ফটো কার্ড
  • সংবাদটি দেখেছেন: 86
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়ায় প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানকে শেরপুর জেলা রোভারের সংবর্ধনা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা রোভারের নেতৃবৃন্দ ও রোভার স্কাউট সদস্যরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তাঁরা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং শিক্ষা ও স্কাউটিং কার্যক্রমে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।

প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান সংবর্ধনার জন্য বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রোভার লিডার, ইউনিট প্রতিনিধি ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 02:25 AM
প
প্রাইম সময় ডেস্ক
সংবাদ নিয়ন্ত্রণ কক্ষ, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।