ঢাকা ১১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরে অসহায় হতদরিদ্র দম্পতির পাশে যুবদল নেতৃবৃন্দ

  • প্রকাশের তারিখ: 13/09/2026, 11:36 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 31
শেরপুরে অসহায় হতদরিদ্র দম্পতির পাশে যুবদল নেতৃবৃন্দ

শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামের হতদরিদ্র দম্পতি সাজু শেখ ও নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে শারীরিক অক্ষমতা ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তাদের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ।

বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্নার নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে ওই দম্পতির খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি শেরপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা-কে অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শেরপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ খুনুয়া চরপাড়া গ্রামের ওই দম্পতির বাড়িতে যান। এ সময় তারা দম্পতির খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ান।

পরে তাদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/10/2026, 09:36 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।