ঢাকা ০২:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 03/10/2026, 11:27 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 25
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শনিবার বিকেলে শহরের থানামোড়ে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ জেলা স্বাস্থ্য অধিকার বিভাগের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার চেয়ারম্যান রোটারিয়ান মো. নাজমুল আলমের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ জেলা শাখার সেক্রেটারি এপেক্সিয়ান মো. আলমগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম, কো-চেয়ারম্যান আবু জর মো. আল আমিন, হারুন জিলানী, তাহমিনা জলি, বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত রায়, আল আমিন রাজু, মিজানুর রহমান এলএলবি, শিক্ষা বিষয়ক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সানজিদা জেরিন, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোদেলা রানী দে, দপ্তর সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিলন,  ভিওডি বাংলা জেলা প্রতিনিধি রোমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া জরুরি। নিরাপদ থাকতে বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং পানি সবসময় ঢেকে রাখতে হবে। পাশাপাশি, মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত মশারি ব্যবহারের ওপর জোর দেন বক্তারা।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 01:05 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।