শেরপুর, ২৮ জুলাই ২০২৬: শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম. ইকবাল হোসেইন, এমপি-এর উপস্থিতিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মাহমুদুল হক রুবেল, এমপি (শেরপুর-৩) এবং মিজ সানসিলা জেবরিন, এমপি (সংরক্ষিত মহিলা আসন-১৫)।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সদর সার্কেল) মিজ নাসরিন আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
মতবিনিময় সভায় জেলার সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা, ত্রাণ বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বিভিন্ন সরকারি দপ্তরের সেবাকে সমন্বিতভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মাননীয় প্রতিমন্ত্রী উপস্থিত দপ্তর প্রধানদের সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আন্তরিকতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনসেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শেরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা