ঢাকা ০৯:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে ট্যারিফ কমিশনের ভূমিকা নিয়ে সেমিনার

  • প্রকাশের তারিখ: 31/08/2026, 06:17 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 100
শেরপুরে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে ট্যারিফ কমিশনের ভূমিকা নিয়ে সেমিনার

দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে “ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩”-এর আলোকে শুল্ক সহায়তা বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভূমিকা নিয়ে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) শেরপুরে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম-সচিব ও সদস্য জনাব মোঃ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন।
সেমিনারে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপসচিব জনাব মোঃ সফিকুল ইসলাম, ঢাকা থেকে আগত অন্যান্য উপসচিব, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, শুল্ক সহায়তা এবং ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 28/11/2026, 08:53 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।