০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

শেরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও গুজবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

শেরপুরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার বিকেলে শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম ভিপির নেতৃত্বে একটি খণ্ড মিছিল শহরের খরমপুর এলাকা থেকে বের হয়ে পৌর পার্ক মাঠে গিয়ে মূল মিছিলে যোগ দেয়।
পরে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে। যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি রাজপথে সতর্ক অবস্থানে থাকবে।
এ সময় দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে শেরপুর সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।