ঢাকা ১১:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৭ আশ্বিন ১৪৩৩

শেরপুরে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের তারিখ: 27/09/2026, 11:49 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 27
শেরপুরে বিশ্ব পর্যটন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

‘পর্যটন শান্তির সেতুবন্ধন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার পর্যটন সম্ভাবনা তুলে ধরা, পর্যটনসম্পদ সংরক্ষণ এবং পর্যটনশিল্পের বিকাশে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সুধীজন অংশ নেন। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম মামুনুর রশীদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, জিপি খন্দকার রকিবুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আওয়াল, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শেরপুরের গারো পাহাড়, গজনী অবকাশ ও মধুটিলা ইকোপার্কসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে জেলার পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

তারা আরও বলেন, পর্যটনকেন্দ্রগুলোর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।

বক্তারা শেরপুরের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যটনকেন্দ্রগুলোর ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 12/10/2026, 10:52 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।