ঢাকা ০৯:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৮ কার্তিক ১৪৩৩

শেরপুরে মৃগী নদীতে পোনামাছ অবমুক্ত, মৎস্যসম্পদ সংরক্ষণে উদ্যোগ

  • প্রকাশের তারিখ: 01/11/2026, 06:37 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 27
শেরপুরে মৃগী নদীতে পোনামাছ অবমুক্ত, মৎস্যসম্পদ সংরক্ষণে উদ্যোগ

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় শেরপুরের মৃগী নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় শেরপুর সদর উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক ও ৩টি উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল হক, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা নিশ্চিত করা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও কর্মসূচিটি ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 02/11/2026, 09:04 PM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।