ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুর জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে প্রথম কিস্তির চেক বিতরণ

  • প্রকাশের তারিখ: 27/08/2026, 03:12 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 83
শেরপুর জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে প্রথম কিস্তির চেক বিতরণ

শেরপুর জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১৫টি উন্নয়ন প্রকল্পের সভাপতিদের হাতে প্রথম কিস্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ।

চেক বিতরণকালে প্রকল্প কমিটির সভাপতিদের উদ্দেশে জেলা পরিষদের প্রশাসক বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী শতভাগ কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত কার্যক্রমের মাধ্যমে জেলা পরিষদ, শেরপুরকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, জেলা পরিষদকে বাংলাদেশের মধ্যে একটি ‘মডেল জেলা পরিষদ’ হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে উপস্থিত প্রকল্প কমিটির সভাপতিরা বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করতে জেলা পরিষদ যেভাবে কাজ করছে, তা প্রশংসনীয়। তারা বর্তমান প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 01:03 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।