ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ বঙ্গাব্দ: ২৮ আশ্বিন ১৪৩৩

শেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের তারিখ: 23/07/2026, 01:31 PM | ফটো কার্ড
  • নিজস্ব প্রতিনিধি
  • সংবাদটি দেখেছেন: 89
শেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুর সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদের মাসিক সভা। উপজেলা প্রশাসন, শেরপুর সদরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ আসমা বিনতে রফিক।
সভায় মাননীয় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, মাননীয় সংসদ সদস্য, ১৪৩ শেরপুর-১ (সদর)। এছাড়া উপস্থিত ছিলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, মাননীয় সংসদ সদস্য, ৩১৫ সংরক্ষিত মহিলা আসন-১৫।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 13/10/2026, 02:12 AM
ন
নিজস্ব প্রতিনিধি
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।