ঢাকা ০৯:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ বঙ্গাব্দ: ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীবরদী সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ

  • প্রকাশের তারিখ: 27/09/2026, 04:03 PM | ফটো কার্ড
  • মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
  • সংবাদটি দেখেছেন: 42
শ্রীবরদী সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় জনসন বেবি সাবান জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ  ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বিজিবি।

২৭সেপ্টেম্বর (রোববার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডমুরতলা সীমান্ত এলাকায় অভিযান চালায় ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণঝোড়া ক্যাম্পের সদস্যরা।

এ সময়  চোরাকারবারিরা  চোরাচালানের উদ্দেশ্যে আনা ভারতীয় জনসন বেবি সাবান রেখে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে সাবানগুলো জব্দ করা হয়।জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি। 

সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

  • আনুমানিক পড়ার সময়: 1 মিনিট
  • সর্বশেষ আপডেট: 28/11/2026, 08:49 PM
ম
মনিরুজ্জামান রাসেল , স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার, প্রাইম সময়

প্রাইম সময়ের সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সংবাদটি যাচাই করে প্রকাশিত হয়েছে। কোনো ভুল তথ্য বা সংশোধনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।