১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং
যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা যৌতুক মামলায় শেরপুরে পুলিশ কনস্টেবল কারাগারে মেধাবী শিক্ষার্থীদের পাশে শেরপুর জেলা প্রশাসন মধ্যরাতে নারীসহ শেরপুর পাসপোর্ট অফিসের এডি থানায় শেরপুর জেলা পরিষদের কর্মচারীদের মাঝে মনোগ্রাম সম্বলিত টি-শার্ট বিতরণ শ্রীবরদীতে কলার আড়ত ও সিংগাবরুনা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক শ্রীবরদীতে কর্নঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ডের তালিকা বাতিলের দাবিতে ফুলছড়িতে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর পাকুন্দিয়ায় এসএসসিতে বালিকা বিদ্যালয়ের পাঁচ পরীক্ষার্থীর কেউই পাস করেনি শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় কসমেটিকস ও ৪ গরু জব্দ শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের সংবর্ধনা

গৃহহীন মানুষের মুখে হাসি, মানবিক শেরপুর গঠনে জেলা প্রশাসনের উদ্যোগ

গৃহহীন মানুষের মুখে হাসি, মানবিক শেরপুর গঠনে জেলা প্রশাসনের উদ্যোগ

আবাসন মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার এক গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে একটি নিরাপদ ও বসবাসযোগ্য ঘর।

জানা গেছে, শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় এবং নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালকের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গৃহহীন মোছা. রুপা বেগম (স্বামী: মৃত হাবিবুর রহমান), গ্রাম- লক্ষীকুড়া, ইউনিয়ন- পোড়াগাঁও-এর জন্য ঘরটি নির্মাণ ও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

নতুন ঘর পেয়ে রুপা বেগম ও তাঁর পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিরাপদ আবাসনের পাশাপাশি এই উদ্যোগ তাদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে বলে জানান তারা।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।